বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ : অ্যাডভোকেট সালাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ : অ্যাডভোকেট সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে হাজার বছর ধরে সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে আসছে। আমরা আগামীতেও এমন সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই।

তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গঠন হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পূজা মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদানকালে এসব কথা বলেন তিনি।

মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার লৌহজং উপজেলায়, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে এক প্রীতি সমাবেশের আয়োজন করে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ