বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে: তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে বিগত আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে। সুস্থ-স্বাভাবিক পরিবেশ কে বা কারা অস্থির করে তুলছে, এটা আমরা জানি।’

আজ (শনিবার, ১২ জুলাই) বিকেলে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার বলেছি, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এর পরও কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না, তা সরকারের কাছেই প্রশ্ন। যুবদলের একজন কর্মীকে রগ কেটে হত্যা করা হয়েছে, কিন্তু এ নিয়ে কেউ কথা বলছে না। অথচ বিএনপি এ নিয়ে কথা বললে, বলা হয় আমরা লাশের রাজনীতি করছি।

তিনি আরো বলেন, ‘তিন মাস আগে বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এখন সেই সনদের বাস্তবায়ন সরকারের ওপর নির্ভর করছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, ‘ইস্যুবিহীন বিষয়গুলোকে ইস্যু বানিয়ে কেউ কেউ অস্থিরতা তৈরি করছে। প্রশাসনের ভেতরেও এখনো বিগত সরকারের দোসররা রয়ে গেছে।

নতুন করে কেউ আবার ভূতের মতো যুক্ত হয়েছে কি না, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ