বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ৮:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৩, ২০২২ ৮:৩৯ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

অদ্য ১২ই এপ্রিল, ২০২২ তারিখে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের আওতাধীন বিজিডি ই-গভ সার্ট প্রকল্প এর বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালার শুরুতেই টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিএনডিএ এর প্রয়োজনীতা এবং আজকের এই কর্মশালার গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সম্মানিত নির্বাহী পরিচালক (গ্রেড ১) জনাব ড. মোঃ আব্দুল মান্নান,পিএএ।
সেমিনারে বিএনডিএ টিম তাদের নিজ নিজ ক্ষেত্রের সার্বিক কার্যক্রম বিষয়াদির উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার কি, কেন প্রয়োজন, কিভাবে কাজ করে; উপকারিতা সমূহ, বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার কি, উপাদান সমূহ, ই-সার্ভিস বাস ও এর ব্যবহার, আইসিটি রোডম্যাপ, কিভাবে মন্ত্রণালয় সমূহ এটি ব্যবহার করতে পারে, বিএনডিএ স্ট্যান্ডার্ডস, বিএনডিএ গাইডলাইন – ভূমিকা/উদ্দেশ্য, নির্বাহী কমিটি ও এর কার্যাবলী, কারিগরি কমিটি ও এর কার্যাবলী, মন্ত্রণালয়ের দায়িত্ব, shared সার্ভিস/ প্ল্যাটফর্মের দৃষ্টান্ত, বিএনডিএ ডিজিটাল সার্ভিসসমূহ, সিকিউর কোডিং স্ট্যান্ডার্ডস, পরিচয় প্লাটফর্ম কি, এবং পরিচয় কেন প্রয়োজন প্রভৃতি।

সর্বশেষে দর্শকসারি থেকে আগত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন জনাব তারেক এম বরকতউল্লাহ, প্রকল্প পরিচালক, বিজিডি ই-গভ সিআইআরটি, পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) এবং পরিচালক (ডাটা সেন্টার), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, জনাব তানিমুল বারী, সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট (সফটওয়্যার ও ই-সার্ভিস),বিএনডিএ টিম, সার্ট, জনাব ফরহাদ হুসেইন, সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট (ইনফ্রাস্ট্রাকচার), বিএনডিএ টিম, সার্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব ড. মোঃ আব্দুল মান্নান,পিএএ, নির্বাহী পরিচালক (গ্রেড ১), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বিশেষ অতিথি ছিলেন রণজিৎ কুমার, অতিরিক্ত সচিব (আইন ও পলিসি অনুবিভাগ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সভাপতিত্ব করেন তারেক এম বরকতউল্লাহ, প্রকল্প পরিচালক, বিজিডি ই-গভ সিআইআরটি, পরিচালক (সিএ অপারেশন) এবং পরিচালক (ডাটা সেন্টার), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। মন্ত্রী পরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সফটওয়্যার কোম্পানি থেকে আগত অতিথিবৃন্দ কর্মশালাটিতে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ