বাংলাদেশ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৬, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৬, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, আবারও সন্ত্রাসী কার্যক্রমও চালানোর চেষ্টা করা হচ্ছে৷ বাংলাদেশ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে৷ বিএনপির কিছু লোকজন দেখে ভয়ের কিছু নেই৷ তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি৷ ভয় নেই, শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ।

রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বর্ধিতসভার সূচনা বক্তব্যে তিনি উপস্থিত তৃণমূল নেতাদের উদ্দেশে এসব কথা বলেন। রীতি অনুযায়ী সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বছেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। তবে আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুত হোন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো আছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে। তবু সব সামলে নিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সংকট ও ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন; ইয়েস আমরাই পারি।

এর আগে সকাল সাড়ে ১০টায় ‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শীর্ষক আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা শুরু হয়। এতে দলটির জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় তিন হাজার নেতা অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ