বাংলাদেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে : হুইপ স্বপন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে : হুইপ স্বপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ৭:২০ অপরাহ্ণ

 

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‌‘দেশ যখন এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া নিন্দুকেরা সহ্য করতে পারছে না। তারা বারবার বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, ধ্বংস হয়ে যাবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে গর্ব করে বলতে পারি, আমাদের দেশ এগিয়ে চলছে, আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের দেশ শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।’

আজ শুক্রবার দুপুরে সার্কিট হাউজ মাঠে জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
হুইপ স্বপন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনায় উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। দেশের প্রতিটি ক্ষেত্রে আজ প্রযুক্তির ছোঁয়া লেগেছে। বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, রাজাকাররা উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তৎপর রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ দেশের ১৭ কোটি মানুষের ভিশন তথা রূপকল্পে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো একক ব্যক্তি বা দলের ভিশন নেই। এটি এখন পুরো বাংলাদেশের উন্নয়নের ভিশনে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমুখ। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ