বাংলার নির্বাচনী আকাশে ঘনঘটা: ফারুক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলার নির্বাচনী আকাশে ঘনঘটা: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘বাংলাদেশের নির্বাচনী আকাশে ঘনঘটা’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘সংস্কার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকার তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকলেও সকল সংস্কার সমাধান হবে না।’

তাই নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবদিন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম এর উদ্যোগে ১ কোটি কি অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, সকল সংস্কার করতে বর্তমান সরকারের ৩-৫ বছর সময় লাগবে। এই তিন থেকে পাঁচ বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? আপনি (প্রধান উপদেষ্টা) নির্বাচন করার জন্য যে সংস্কার তা শেষ করে অতিদ্রুত প্রদান করুন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তার দ্রুত করে নির্বাচন দেন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরো অনেক দাবি দাওয়াও তখন আসতে পারে। সেগুলো আমলে নিয়ে তা সংস্কার করবে নির্বাচিত সরকার।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশীদ বলেন, গত ৫ আগস্ট বিপ্লবের ফলে স্বৈরাচারের পতন হলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে। এ সরকার একটি সুষ্ঠু নির্বাচন প্রদান করে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। কিন্তু ক্ষমতায় এসে এখন পর্যন্ত সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নাই।

তিনি আরও বলেন, তার (প্রধান উপদেষ্টা) দপ্তর থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের তারিখ প্রচার করা হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব।

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতি কি অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ