বাংলার মাটিতে হাসিনার বিচার হবে: সাইদুর রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলার মাটিতে হাসিনার সকল গুম খুনের বিচার হবে বলে মন্তব্য করেছেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মুহাম্মদ সাইদুর রহমান।
রবিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে। ‘গুম-খুন, সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ এবং বাংলাদেশ ইয়ূথ ফোরাম এর সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ও জিয়া নাগরিক সংসদের সাধারণ সম্পাদক আসাদুল হক জোয়ারদার (ওয়াহিদুল)’র মুক্তির দাবিতে’ সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সাইদুর রহমান বলেন, ২০০৯ সাল থেকে শেখ হাসিনা ক্ষমতায় এসে পিলখানা হত্যাকান্ড শাপলা চত্ত্বরের হত্যাকান্ড সহ আরো হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ইলিয়াস আলী সহ হাজার-হাজার মানুষকে গুম করেছে। তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ লক্ষ-লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, দেশের বিরোধী রাজনীতির প্রায় ৫৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ফরমায়েশি সাজা দিয়ে কারাবন্দী করে রেখেছে। বাংলার মাটিতে হাসিনার সকল গুম খুনের বিচার হবে।
এম নাজমুল হাসান বলেন এই রক্ত পিপাসু হাসিনা সরকার মানুষ হত্যা করে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতাকে দীর্ঘয়িত করতে চায় হাসিনার এই স্বপ্ন বাস্তবায়ন হবেনা।
আরো বক্তব্য রাখেন এডভোকেট মাইনুদ্দীন মজুমদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ সহ জোটের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ