বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

 

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

আজ বুধবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তারা। পুরস্কার হিসেবে দুই লাখ টাকার চেক, একটি করে সম্মাননাপত্র ও সম্মাননা পদক দেওয়া হয়।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশু সাহিত্যে ধ্রুব এষ ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক।

এ ছাড়া বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে মোকাররম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনিতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহাম্মদ আবদুল জলিল বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ