বাইর হ, তোর শনি আমি ছুটামু’- ভোটারকে আ’লীগ কর্মীর হুমকি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১২, ২০২৩ ১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১২, ২০২৩ ১:০২ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন সেলিনা ইয়াসমিন। এসময় পুলিশের সামনে নৌকার আইডি কার্ডধারী কর্মী মো. তৌফিক হুমকি দিয়ে যান সেলিনা ইয়াসমিনকে। বলেন, বাইর হ, তোর শনি আমি ছুটামু।
জানতে চাইলে সেলিনা বলেন, আমি ভোট দেয়ার জন্য দাঁড়াইছি। আমাকে আসে শাসায় গেল। বলে আমি নাকি টাকা দিচ্ছি। ঘটনাটি ঘটে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, তিনি কাউন্সিলর প্রার্থী ফরিদ আহমেদের বোন।
জানতে চাইলে তৌফিক বলেন, উনি সবার পকেটে টাকা দিয়ে বলিতেছে হাতপাখায় ভোট দেন। আমার কথা- তুই তোর ভাইয়ের জন্য ভোট চাইবি। তুই কেন হাতপাখার ভোট চাস। আমার কথা তুই নৌকার বিরুদ্ধে যাবি কেন? তিনি জোর দিয়ে বলেন, আপনারা যে সংস্থার লোক হন না কেন, নৌকার বিরুদ্ধে কাজ করলে আমরা মানবো না।
জনতার আওয়াজ/আ আ