বাগদানের পর সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন রাশমিকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাগদানের পর সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন রাশমিকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
চলতি মাসের শুরুর দিকে অর্থাৎ ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে চুপিসারে একদম ঘরোয়া অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে বাগদান সেরেছেন রাশমিকা মান্দানা। শিগগিরই চারহাত এক হতে যাচ্ছে তাদের। তার আগেই সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী!

শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন বিজয়-রাশমিকা।

সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা হতে চান।

তিনি নাকি তার ভবিষ্যৎ সন্তানদের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।
রাশ্মিকার কথায়, ‘এখনো মা না হয়েও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের।

আমাকে যদিও ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।’
Radiant Grace: Rashmika Mandanna’s Traditional Elegance – Priyaasi Blog

এরপর অভিনেত্রী এও জানান, ত্রিশ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান তিনি। এর পর চল্লিশ পর্যন্ত কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান।

২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়।

কিন্তু তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। তবে গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে গোপনে আংটিবদল সেরেছেন তারা। খুব শীঘ্রই চারহাত এক হবে।
এদিকে সম্প্রতি দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজ করার পক্ষে সমর্থন জানিয়েছেন রাশমিকা। তবে কি পরবর্তীকালে দীপিকার দেখানো পথেই হাঁটবেন তিনি!

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ