বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যার প্রধানআসামী নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যার প্রধানআসামী নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামী ইস্রাফিল (৫০) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যা ব। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যারবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যা ব-১১ ও র্যা ব-৬ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র্যা ব-১১ সিও লে.কর্ণের এইচ এম সাজ্জাত হোসেন নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যাকান্ডের পর এলাকা ছেড়ে ইস্রাফিল পলাতক ছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্ত্বিতে তাকে গ্রেফতার করা হয়। তাকে বাগেরহাটে নিয়ে গেছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, নিহত ব্যক্তির মায়ের করা হত্যা মামলায় একই এলাকার বিএনপি কর্মী মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
গত ৪ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটে সন্ত্রাসীরা সাংবাদিক ও বিএনপি নেতা হায়াত উদ্দিনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে। বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তাঁর দুটি কন্যাসন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার-পাঁচজন যুবক এসে আচমকা তাঁর ওপর হামলা চালায়।
তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় তারা। গুরুতর আহত হায়াত উদ্দিনকে স্থানীয় লোকজন দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের চেতনা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে বাগেরহাটে দায়িত্ব পালন করছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ