বাজারে স্থিতিশীল রাখতে ৫৭টি অভিযান, ১৩১ প্রতিষ্ঠানকে জরিমানা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাজারে স্থিতিশীল রাখতে ৫৭টি অভিযান, ১৩১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১০, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১০, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে সারাদেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জনসচেতনতা বাড়াতে অভিযান থেকে ভোক্তা ও ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে প্রয়োজনীয় পরামর্শ প্রকার করা হয়।

রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৩ জন কর্মকর্তা ৫০টি জেলায় ৫৭টি বাজারে অভিযান পরিচালনা করেন।

এসময় নকল ও মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহসহ বিভিন্ন অপরাধে ১৩১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়েছে।

অভিযান পরিচালনা সময়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) এবং শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা নানা ভাবে সহযোগিতা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ