বাঞ্ছারামপুরে ‘মানবতা রক্তদান সংঘ’ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাঞ্ছারামপুরে ‘মানবতা রক্তদান সংঘ’ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বাঞ্ছারামপুরের ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘মানবতা রক্তদান সংঘ’ এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিসিন সেবা প্রদান করা হয়।

❝ব্যয় করি কিছু সময়, রক্তদিয়ে করবো মোরা মানবতার জয়❞ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ১৪ই আগস্ট থেকে মানবতা রক্তদান সংঘের পথ চলা শুরু হয়েছিল।

শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সবুজয়ান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, অসহায় রোগীদের বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান, মানবতার জন্য কাজকে আরো প্রসারিত করতেই মানবতা ফাউন্ডেশন নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ উল্লাহ এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাসান জামিল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. আব্দুর রাজ্জাক, মো. হুমায়ুন কবির, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মমতাজ বেগম, ছলিমাবাদ ইউনিয়নের প্যান্ডেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন মানবতা রক্তদান সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য আশিকুর রহমান সুমন, মেহেদী হাসান সিয়াম, মো. রিদয় মিয়া, মো. নাঈম ইসলাম, হৃদয় চন্দ্র বিশ্বাস, মো. রাসেল মিয়া, মো. আলামিন, মো. ইমন, মো. জালাল, মো. ফয়সাল পল্লবী, পাপিয়াসহ প্রমুখ।

সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ক্যাম্পিং সহায়তায় এ রক্তদান কার্যক্রম শুরু হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে সারাদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে ডা. আব্দুর রাজ্জাক বলেন, চার মাস অন্তর অন্তর রক্তদান করা যায়, রক্তদান করলে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভিসহ ক্যান্সার এবং হৃদ্‌রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কেননা রক্তদানের সময় বেশ কিছু পরীক্ষা করতে হয়। উপকারের পাশাপাশি প্রশান্তি লাভ।

মো. হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের জন্য রক্তের গ্রুপ জানাটা খুবই জরুরি। মানবতা রক্তদান সংঘের প্রতি কৃতজ্ঞতা যারা বিনামূল্যে ব্যবস্থা করে দিয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন তোমরা প্রাপ্তবয়স্ক হবে এবং রক্তদানের সময় হবে অবশ্যই মুমূর্ষু রোগীদেরকে রক্তদান করবে ।

মেডিকেলের ক্যাম্পের প্রধান অতিথি হাসান জামিল খান বলেন, রক্তদান মহৎ গুণ, রক্তদানের মাধ্যমে তরুণরা এগিয়ে আসলে মাদক থেকে তরুণরা বিরত থাকবে। কেননা যারা নিয়মিত রক্তদান করে তারা মাদকসেবন করতে পারে না। তাই তরুণদের যদি আমরা মানবিক কাজে উদ্বুদ্ধ করতে পারি তাহলে চুরি, ছিনতাই ও মাদক সেবন থেকে তাদের রক্ষা করা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ