বাড্ডা-রামপুরার সংঘর্ষে অন্তত একজন নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাড্ডা-রামপুরার সংঘর্ষে অন্তত একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন নিয়ে রামপুরা-বাড্ডা এলাকায় চলমান সংঘাত-সংঘর্ষে শুক্রবার অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিকটস্থ ফরায়েজী হাসপাতালের ব্যবস্থাপক রুবেল হোসেন বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার জুমার নামাজের পর বেলা দেড়টার দিকে আন্দোলনকারীরা ওই এলাকায় জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ারশেল ছোঁড়ে। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। মি. হোসেন জানান, এখন পর্যন্ত তাদের হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় শতাধিক ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। তাদের জায়গা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব মিলিয়ে হাসপাতাল চত্বরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ