বাতিল শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাতিল শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

আগামী কয়েক বছরে বেশ কিছু আইসিসির ইভেন্ট রয়েছে বাংলাদেশে। এছাড়াও ২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এজন্য বেশ কয়েকটি স্টেডিয়ামের সঙ্গে এটির নির্মাণ কাজে হাত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জমি অধিগ্রহণের পর অপেক্ষায় ছিল নির্মাণ কাজ শুরুর।

তবে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বর্তমান বাস্তবতায় বদলে যাচ্ছে অনেক কিছু। ক্রীড়া উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে এ স্টেডিয়ামটির নামকরণ থাকবে না এটা নিশ্চিত করেছেন। এছাড়া স্টেডিয়ামের নকশা করা হয় নৌকার আদলে। তখন নদী মাতৃক বাংলাদেশের কথা বোঝায় বলা হলেও নৌকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক।

তাই এবার বদলে যাচ্ছে স্টেডিয়ামটির নাম ও নকশা। যেখানে নকশা থেকে বাদ যাবে নৌকার প্রতিকৃতিও। এছাড়া পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ‘দ্য বোট’ এর দরপত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি ফারুক আহমেদ। কারণ হিসেবে বিসিবি সভাপতি জানান, টেন্ডারের বিষয়টি আজকেই শেষ দিন ছিল।

ফারুক আহমেদ বলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার নিশ্চিত করার বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল। এত স্বল্প সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে না বলে স্থগিত করতে হয়েছে। আমরা দ্রুতই পূর্বাচলের স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শনে যাব। দেখবো যে সেখানে মাঠ ব্যবহার করা যায় কিনা।

রাজধানীর পূর্বাচলে সাড়ে ৩৭ একর জমিতে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ছিল সদ্য বিগত সরকারের। প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ দুটি মাঠ নির্মাণের কথা ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ