বাপের বেটি শেখ হাসিনা দেয় না, আনে : মায়া - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাপের বেটি শেখ হাসিনা দেয় না, আনে : মায়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ

 

শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী ভারতে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী আসেন। এটাই রীতি।

‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কত রকম গুজব। শেখ হাসিনা দেয় না, আনে। বাপের বেটি শেখ হাসিনা দিতে জানে না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা করতে হয়, সেটাই তিনি করেন।’

বুধবার (০৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘পাগলদের বাড়াবাড়ি বেশি হয়ে গেছে। এদেরকে পাবনা না পাঠানো পর্যন্ত মানুষ নিরাপদ না। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব পাবনায় কয়েকটা কারাগার বানান। পাগল বেশি হইয়া গেছে। তাদের সেখানে আটকাতে হবে।’

বিএনপিকে মিথ্যায় বিশ্ব চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কেমন কুকুর তেমন মুগুর। এরা ভাল কথার মানুষ না। এরা ভাল কথা শোনেও না, ভাল কথা বলতেও পারে না। বিএনপি হইলে বিশ্ব চ্যাম্পিয়ন মিথ্যাবাদী দল৷’

তিনি বলেন, ‘আমরা নাকি কথা বলতে দেই না, দেখেন কেমনে গলা ফাইরা কথা কয়। প্রতিদিন কয়। আমগো কাটাতারের মধ্যে রাখত। আমরা কাটাতার ভেঙেই কিন্তু টেনে হিচড়ে খালেদা জিয়াকে নামাইছি।’

মায়া বলেন, ‘গুম-খুন, আগুন, সন্ত্রাস সব তাদের ডিকশোনারিতে। বিএনপি জানে, নির্বাচনে গেলে তাদের কি অবস্থা হবে। তাই তারা নির্বাচনে যেতে চায় না। এটা কি হয় ভাই? এটা জোরের জায়গা না। সন্ত্রাসের জায়গা না।’

শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গ টেনে মায়া বলেন, প্রধানমন্ত্রী ভারতে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী আসেন। এটাই রীতি। এটা নিয়ে কত রকম গুজব। শেখ হাসিনা দেয় না, আনে। বাপের বেটি শেখ হাসিনা দিতে জানে না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা করতে হয়, সেটাই তিনি করেন।’

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আর মিথ্যা কথা বলবে না। মিথ্যার দিন শ্যাষ। পুলিশের উপর হামলা করবেন, ঢিল মারবেন, পুলিশ কি আঙুল চুষবে? সামনে নির্বাচন, নির্বাচন নিয়ে আর কোনো খেলা খেলবেন না। নির্বাচনে আইসা যান।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ