বাফুফেতে আজীবন নিষিদ্ধ আবু নাঈম সোহাগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাফুফেতে আজীবন নিষিদ্ধ আবু নাঈম সোহাগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

 

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুবছর নিষিদ্ধ ঘোষণা করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকেও আবু নাইম সোহাগকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

আজ সোমবার বাফুফের জরুরি সভা শেষে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ফিফা তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের আজকের সভায় তাকে ফুটবলের সঙ্গে কখনো সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।’

এ সিদ্ধান্তের ফলে সোহাগ বাংলাদেশের ফুটবল থেকে আজীবন নিষেধাজ্ঞার মধ্যেই পড়লেন। ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার বিপরীতে আবু নাইম সোহাগ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনের কথা জানিয়েছিলেন। আবেদনে শাস্তির মেয়াদ কমলে বা শাস্তির মেয়াদ শেষ হলে ফুটবলাঙ্গনে ফেরার সুযোগ ছিল সোহাগের। বাফুফের এই সিদ্ধান্তের ফলে সোহাগের ফুটবল অধ্যায় সমাপ্ত।

আবু নাইম সোহাগ সাধারণ সম্পাদক হলেও ফেডারেশনের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আবু নাইম সোহাগ যদি সামনে প্রকাশ করেন এই দুই শীর্ষ ব্যক্তির প্ররোচনায় তিনি এমন কাজে লিপ্ত ছিলেন? এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেছেন, ‘বললে বলুক।’ একই প্রশ্নে সালাম মুর্শেদীর বলেন, ‘ভবিষ্যতের যদির ওপর কোনো মন্তব্য করা যায় না।’

যে ৪ জালিয়াতিতে নিষিদ্ধ সোহাগ
এর আগে গত শুক্রবার আর্থিক কেলেঙ্কারির দায়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা।

এদিকে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন তুষারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। আজ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ