বাবা হারালেন তাহসান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাবা হারালেন তাহসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:৪৩ পূর্বাহ্ণ

 

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এর পর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। উনার দাফনের বিষয়ে পরে জানানো হবে।

গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এর পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।

তাহসানের স্বজনরা জানান, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ