বাম জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাঁধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাম জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পু‌লি‌শের বাধায় পন্ড হ‌য়ে‌ছে। রবিবার (১৭ ডিসেম্বর) পল্টন থেকে সমাবেশ করে নির্বাচন কমিশন ঘেরাও করার উদ্দেশ্যে যাওয়ার পথে কদম ফোয়ারার সামনে পুলিশের বাঁধার সম্মুখীন হয় আন্দোলনকারীরা। সে সময় তারা বাঁধার সম্মুখীন হয়ে সেখানে (কদম পোয়ারা) অবস্থান নেয় এবং সংক্ষিপ্ত সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা প্রস্তুতি নিয়েছিলাম এখান থেকে নির্বাচন কমিশনে যাবো এবং আমাদের কথা বলবো। যদিও আমরা জানি, এই নির্বাচন কমিশনের অন্য একটি চেহারা অতিতে কোনোদিন কেউ দেখেনি। এ সরকার ভাগ-বাঁটোয়ারা করে ভোট শেষ করতে চায়। তারা নিজেরাই ঠিকঠাক করে সবকিছু শেষ করতে চায়। এ সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে এখানে আটকে দিয়েছে। এর নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আমাদের ভোটাধিকার, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে গড়ে তোলার সংগ্রাম আমরা করছি।

তিনি আরও বলেন, সরকার ভয়ের রাজত্ব কায়েম করতেছে। সরকার এমন কিছু আইন করেছে এখন কোনো কথা বললে জেলে যেতে পারে, গুম করে দিতে পারে। আগামীকাল থেকে তারা আরেকটি বেআইনি আইন করেছে সেটি হলো রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করেছে।

এইটার মানে কি? বাংলাদেশে কি জরুরি আইন জারি হয়েছে? এই আইন অনৈতিক, অন্যায় এবং অসাংবিধানিক। সরকার আমাদের কন্ঠ বন্ধ করতে পারবে না। বাংলাদেশে আমরা প্রহসনের নির্বাচন হতে দিব না।

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন, বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চাসহ আজকে নির্বাচন কমিশনের অভিমূখে আমাদের কর্মসূচি ছিল। কিন্তু এই কদম ফোয়ারার সামনে পুলিশ আমাদেরকে বাঁধা দিয়েছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করেছে। আমাদের উপর পুলিশ যে হামলা করেছে আমরা সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

বাঁধা দেওয়া প্রসঙ্গে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, আজকে অফিস ডে সে জন্য যান চলাচলে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে তাই আমরা ওনাদের বলেছি- আপনাদের যদি কোনো দাবি থাকে, তাহলে সেটি লিখিত আকারে আমাদেরকে দেন এবং আমরা সেটি সরকারের কাছে পৌঁছে দিবো। তারা ব্যারিকেট ভাঙার চেষ্টা করেছে কিন্তু আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। পরবর্তীতে তারা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

গণতান্ত্রিক বাম জোটের পক্ষ থেকে কোনো লিখিত দাবি দেওয়া হয়েছে কিনা এরকম প্রশ্নের জবাব তিনি বলেন, এখনো পর্যন্ত তারা কোনো প্রকার লিখিত দাবি আমাদের কাছে পাঠায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ