বায়তুল মোকাররমে গণমিছিল শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় গণমিছিল শুরু হয়েছে। মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর কয়েকশ মানুষ নিয়ে জাতীয় মসজিদ এলাকার থেকে মিছিলটি শুরু হয়।
এর আগে সকালে আফতাবনগরে বৃষ্টি উপেক্ষা করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে আসেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে।
জনতার আওয়াজ/আ আ