বায়তুল মোকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বায়তুল মোকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৬, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৬, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশপাশি দেশের বিভিন্ন মসজিদের সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয় কারফিউ। গত শুক্রবার রাতে কারফিউ জারির পর আজ প্রথম জুমার নামাজ।

শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, আজ জুমার নামাজের পর আন্দোলনকারীরা রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিলসহ নাশকতা করতে পারে বলে শঙ্কা রয়েছে। এজন্য রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আজ জুমার নামাজের সময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের কথা বলে দুষ্কৃতকারীরা সেখানে জড়ো হতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে। কোটা আন্দোলনের নামে আর কাউকে রাস্তায় নামতে দেওয়া হবে না। কেউ রাস্তায় অরাজকতা তৈরির চেষ্টা করলেই শক্ত হাতে প্রতিহত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহের শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্ষোভ হয়। তবে আন্দোলনে শিক্ষার্থীদের চেয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাই অংশ নিয়েছিল বেশি। এজন্য এই শুক্রবারও জুমার নামাজের পর বিক্ষোভ বা ঝটিকা মিছিল হতে করতে পারে বলে শঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ