বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৫, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৫, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

 

বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির উদ্যোগে ১৪ই এপ্রিল ২০২৪ ইং রবিবার বার্মিংহামের স্থানীয় একটি হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে ও বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সভাপতি আব্বাস মিয়া ও বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফু।

ঈদ পূর্ণমিলনীর সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ প্রচার সম্পাদক ঈদন আলী।

ঈদ পূর্ণমিলনীর আলোচনা সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক অন্যতম সদস্য ছালিক মিয়া, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক সারওয়ার আহমদ, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির অন্যতম নেতা এডভোকেট নজরুল ইসলাম,শামীম খাঁন,ইসলাম উদ্দিন খাঁন, মনির আহমদ,বার্মিংহাম সিটি বিএনপি নেতা আনছার মিয়া,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সহ সভাপতি দেওয়ান উকিল মিয়া, মহিলা দল নেত্রী তাসলিমা আক্তার , হোসাইন আহমদ ও আফরুজ মিয়া প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া, বার্মিংহাম ব্রিটিশ বাংলা এসোসিয়েশন এর সভাপতি অলিউর রহমান,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সাহিত্য ও পাঠাগার সম্পাদক সৈয়দ রুপন আলী,বার্মিংহাম সিটি যুবদলের প্রচার সম্পাদক ছাদিক আলী, বিএনপি নেতা মুকিম উল্লাহ, শফিক আলী,আসকর আলী খাঁন,এহিয়া খাঁন, জুবের আহমদ চৌধুরী, আহসান হাবিব,মুমিন আহমদ, রহমান মিয়া, রাসেল ইসলাম,আমীমুল ইসলাম, লতিফ মিয়া,তারেক মিয়া,জামান মিয়া ,আনম মিয়া, সুহেল আহমদ,ফয়সল মিয়া, নিজাম উদ্দিন ও সাগর খাঁন প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন এর বড় ভাই মৃত হাজী মাহমুদ হোসেইন সাহেবের জন্য দোয়া, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সহ সভাপতি দেওয়ান উকিল ওমরাহ হজ্জ্বে, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সাহিত্য ও পাঠাগার সম্পাদক সৈয়দ রুপন আলী হজ্জ্ব পালনের জন্য সৌদি আরব যাওয়া ও শামীম খাঁনের সুস্থতা কামনা দোয়া পরিচালনা করেন আবজার হোসেন।

ঈদ পূর্ণমিলনীতে সংগীত পরিবেশন করেন তাসলিমা আক্তার, দেওয়ান উকিল,সাগর খাঁন ও ইকবাল হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ