বার্ষিক প্রতিবেদন : সুইস ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা সরাল বাংলাদেশিরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বার্ষিক প্রতিবেদন : সুইস ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা সরাল বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

সুইস ন্যাশনাল ব্যাংক থেকে বাংলাদেশিদের জমানো টাকা বিস্ময়করভাবে কমে এসেছে। গত এক বছরে সুইস ব্যাংক থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা। এতে বোঝা যাচ্ছে, সুইস ব্যাংকে আর আস্থা নেই বাংলাদেশিদের।

বৃহস্পতিবার (২২ জুন) ব্যাংকটির প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশিদের জমানো টাকা ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইচ ফ্রা।

সেখানে ২০২২ সালের শেষে এসে তা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৫২ লাখ ফ্রা-তে। প্রতি ফ্রা ১২১ টাকা করে ধরলে দেশি মুদ্রায় যা দাঁড়ায় ৬৬৮ কোটি টাকা। অথচ ঠিক এক বছর আগে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্রা। অর্থাৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকা কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

এর আগে ২০২০ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ ছিল ৫৬ কোটি ২৯ লাখ, ২০১৯ সালে ৬০ কোটি ৩০ লাখ এবং ২০১৮ সালে ছিল ৬১ কোটি ৭৭ লাখ ফ্রা।

প্রতিবেদনের হিসাব মতে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকাই বেশি ছিল যা বছর ঘুরতেই নেমে এসেছে সর্বনিম্ন স্থানে। এক বছর জমানো টাকার পরিমাণ কমেছে ৯৪ শতাংশ।

এক দশক ধরে বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ যেভাবে বেড়েছিল ঠিক এক বছরে তা এক লাফে সর্বনিম্নে চলে এসেছে। কিন্তু কেন এমন কমে এলো সে বিষয়ে প্রতিবেদনে কিছুই বলা হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ