বাহাউদ্দিন নাছিমের পক্ষে ভোট চাইলেন স্ত্রী ডা. রিতা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাহাউদ্দিন নাছিমের পক্ষে ভোট চাইলেন স্ত্রী ডা. রিতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা-৮ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে ভোট চেয়ে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করেছেন তার সহধর্মিণী ডা. শামীমা সুলতানা চৌধুরী রিতা। এসময় নারীদের কাছে নৌকার পক্ষে ভোট চান তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকার মাঠে তিনি উঠান বৈঠক করেন।

উঠান বৈঠকে ডা. রিতা বলেন, আজকের বৈঠক ঘিরে নারীদের যেই গণজাগরণ, তা থেকেই বোঝা যায় জনগণ নৌকায় ভোট দিতে তৈরি হয়ে আছে, নারীরা নৌকার ওপর আস্থা রেখেছে। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। এই বৈঠক থেকে আমরা বলতে চাই, বাহাউদ্দিন নাছিমকে বিজয় এনে দিয়ে তবেই আমরা ঘরে ফিরব। নাছিমের গলায় বিজয়ের মালা না পরিয়ে আমরা পিছু হাঁটব না। বিজয় আমাদেরই হবে।

২১নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, আমাদের ভাবি নৌকার পক্ষে ভোটের প্রচারণার জন্য এসেছেন। আপনাদের উচ্ছ্বাস দেখে আমরা আনন্দিত। আগামী ৭ তারিখ আপনারা নৌকার হয়ে ভোট দেবেন, সেই প্রত্যাশা রাখি। নাছিম ভাই ভোটে জয়যুক্ত হলে আপনারা এর প্রতিদান অবশ্যই পাবেন।

উঠান বৈঠকে ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ