বাহাত্তরের সংবিধানের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না: মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাহাত্তরের সংবিধানের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাহাত্তরের সংবিধানের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।

শনিবার (২৫ অক্টোবর) পিআরসহ পাঁচ দফা দাবিতে সমমনা ইসলামী দলগুলোর বিক্ষোভ প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস এই মিছিল সমাবেশের আয়োজন করে।

দুপুরে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেইটে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলটির শীর্ষ নেতা মামুনুর হক।

মামুনুল হক বলেন, ৭২- এর সংবিধানের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। সোজা পথে তাদের দাবি আদায় না হলে নেতাকর্মীরা জানেন কীভাবে আদায় করতে হয়। জুলাইযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সনদের আইনি ভিত্তি দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ