বিআরটিসি বাসে দলীয় ব্যানার লাগানো হয়েছে, যেটা লজ্জাজনক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সব গণপরিবহন কুক্ষিগত করেছে সরকার। বিআরটিসি বাসে দলীয় ব্যানার লাগানো হয়েছে, যেটা লজ্জাজনক।’
শুক্রবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকারের নির্দেশেই ফরিদপুরে বাস ও অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ হেঁটেই বিশাল জনসমাবেশ ঘটাবে। গণপরিবহন ছাড়াই বিএনপির আন্দোলন কর্মসূচি সফল হবে।’
বর্তমান সরকারের অধীন আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘এ সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচনে যাবে না বিএনপি, এমন সিদ্ধান্তই দলের হাইকমান্ডের।’
বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন,‘সরকারকে এবার নির্বাচনের খেলা খেলতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তাঁতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জয়নাল আবেদীন ফারুক, মনিরুজ্জামান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ