বিএনপিকে কওমি মাদরাসার বিষয়ে প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে হবে: ফয়জুল করিম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিকে কওমি মাদরাসার বিষয়ে প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে হবে: ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারে কওমি মাদরাসা নিয়ে যে প্রতিজ্ঞা করেছে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।

তিনি বলেছেন, কোনো দল যদি ক্ষমতায় যাওয়ার পরে তার ঘোষিত ইশতেহার বাস্তবায়ন না করে তাহলে তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। এই ক্ষেত্রে কোনো গড়িমসি করলে তা জাতির সঙ্গে প্রতারণা বলে গণ্য হবে এবং বিএনপির ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, ইশতেহার হলো জাতির প্রতি একটি দলের প্রতিজ্ঞা। ইশতেহার রূপে সেই প্রতিজ্ঞার প্রতি আস্থা রেখে মানুষ দলকে ভোট দেয়। ইশতেহারে যা ঘোষণা করেছেন তা দ্রুত বাস্তবায়ন করুন। কওমি শিক্ষার্থীদের যোগ্যতাকে জাতির খেদমতে নিয়োগ করুন।

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্যে দেন খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বেফাকুল মাদারিসিল দ্বীনিয়ার মহাসচিব মুফতী মোহাম্মদ আলী, বেফাকুল মাদারিসির আরাবিয়ার সাবেক পরিক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ, রামপুরা জামিয়া কারীমিয়ার মুহাদ্দিস মুফতী হেমায়েতউল্লাহ, আয়োজক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী লুৎফর রহমান ফরায়েজী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ