বিএনপি জাতীয় স্থায়ীকমিটির সভার সিদ্ধান্ত সমূহ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি জাতীয় স্থায়ীকমিটির সভার সিদ্ধান্ত সমূহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ

 

গত ১ আগস্ট ২০২২ তারিখ, সোমবার, রাত ৮.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে —
১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. ব্যরিস্টার জমির উদ্দিন সরকার
৩. মির্জা আব্বাস
৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৫. ড. আব্দুল মঈন খান
৬. জনাব নজরুল ইসলাম খান
৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৮. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৯. বেগম সেলিমা রহমান
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিন্মে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ২৫ জুলাই ২০২২ অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। অসহনীয় লোডশেডিং ও জ্বালানী অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপি ঘোষিত জেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচীতে গত ৩১ জুলাই ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের অতর্কিত হামলা ও গুলি বর্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম শহীদ হয়েছেন এবং বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ, ভোলা জেলার সভাপতি জনাব গোলাম নদী আলমগীর ভোলা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আল আমিন, ছাত্রদলের সভাপতি নূরে আলম, নজরুল ইসলাম, স্বেচ্চাসেবক দলের মুনীরসহ প্রায় ৪ শতাধিক নেতা-কর্মী আহত হওয়ায় তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করা হয়।
সমাবেশ ও মিছিল করা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। শান্তিপুর্ণ সমাবেশে পুলিশ একদিকে সংবিধান এবং অন্য দিকে হত্যা করে গুরুতর ভাবে মানবাধিকার লংঘন করেছে। সভায়, পরবর্তীতে ভোলা জেলার সভাপতিসহ ৪ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দাযের করায় তীব্র প্রতিবাদ জানায় এবং নিন্দা প্রকাশ করা হয়। সভায় শহীদ আব্দুর রহিম এর রুহের মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সভায় আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা মনে করে ফ্যসিষ্ট সরকারের দুরশাসন, দূর্র্নীতির কারনে এই সরকার জন বিচ্ছিন্ন হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এই পুলিশী দ্বারা হত্য ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। সরকারের দুরশাসন দ্রব্যমূল্যর অসহনীয় মূল্য বৃদ্ধি, নজীরবিহীন লোডশেডিং, জ্বালানীর অব্যবস্থাপনা বিরুদ্ধে, জনগণ সোচ্চার হয়ে উঠেছে তখনই সরকারের ঘৃণীত খুনীর চেহারা প্রকট উঠছে।
সভায় সকল দেশ প্রেমিক ও গণতন্ত্রকামী মানুষকে এবং সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই অনির্বাচিত, কর্তৃত্ববাদী ফ্যসিষ্ট সরকারকে গণ-আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়। চলমান আন্দোলনকে আরও জনসম্পৃক্ত ও বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩। সভায়, কৃষিমন্ত্রণায় কর্তৃক ইউরিয়া সারের দাম ৬ টাকা বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে একদিকে বিদ্যুতের লোডশেডিং এর ফলে সেচ ব্যহত হবে অন্য দিকে ইউরিয়া সারের দাম বস্তা প্রতি ৩০০ টাকা বৃদ্ধি পাওয়ায় কৃষি উৎপাদন চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে। কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে এবং খাদ্য নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে। সভায় অবিলম্বে ইউরিয়া সারের মূল্য পূর্ববস্থায় রাখার দাবী জানানো হয়।
৪। সভায়, বিস্তারিত আলোচনা শেষে সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ