বিএনপিতে আরও ৩ নেতার পদন্নোতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিতে আরও ৩ নেতার পদন্নোতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে আরও ৩ জনের পদোন্নতি হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন এবং কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত তিন নেতা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এর আগে সকালে আরও ১০ জন নেতাকে পদোন্নতি দেয় বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ