বিএনপিতে কোনো সন্ত্রাসের স্থান নেই: আমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিতে কোনো সন্ত্রাসের স্থান নেই: আমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি সাধারণ এবং ভালো মানুষের দল। আমাদের দলে কোনো সন্ত্রাসের স্থান নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারির ঠাঁই নেই। যারা বিএনপির নামে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, তাদের পুলিশে ধরিয়ে দেবেন।

তিনি বলেন, ‘হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। গণতন্ত্রকে ধরে রাখতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা যে রক্ত দিয়েছে, সে রক্তের প্রতিদান দিতে হবে।’ আসন্ন দুর্গাপূজায় বিএনপি প্রতিটি স্থানে কমিটি করে মন্দির সুরক্ষায় কাজ করবে বলেও জানান তিনি।

রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি রুহুল আমিন, অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সোহানুর রহমান সোহেল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ