বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে শাহজাহান ওমর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট ছেড়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। এসময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে পড়েন তিনি। পরে পুলিশ প্রটেকশনে আদালত চত্বর ছাড়েন শাহজাহান ওমর। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা তাকে বেইমান বলে গালাগাল করেন।
তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল মানবজমিনকে বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিয়ে ক্যাডারের মতো আচরণ করছেন। তিনি আমার রুমে এসে খারাপ আচরণ করতে থাকেন। কে বা কারা তার পোস্টার ছিড়েছে, এ বিষয়ে আমাকে দোষারোপ করেন তিনি। আমার সঙ্গে আক্রমণাত্মক আচরণ করতে থাকেন। আমি তাকে বলেছি, খালেদা জিয়ার সঙ্গে কেনো বেইমানের ছবি থাকতে পারে না। তাই হয়ত কেউ এসব করতে পারে।
এক পর্যায়ে তিনি আমাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে সাধারণ আইনজীবীরা তাকে ঘিরে ধরেন এবং তারা তাকে বার প্রাঙ্গণ থেকে বের করে দেন।
এদিকে বুধবার দুপুর ১টার দিকে হঠাৎ ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান বলে সূত্র জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ