বিএনপিরে ‘তালাক’ দিয়া একজন গেছেগা: মায়া - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিরে ‘তালাক’ দিয়া একজন গেছেগা: মায়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৯, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৯, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

 

জামায়াতে ইসলামের বিএনপি জোট ছাড়া প্রসঙ্গে বিএনপিরে তালাক দিয়া একজন গেছেগা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘হেরা বলে আগেই আমরা তালাক দিয়ে দিছি। বুঝলেন তো কারা? হেগো নাম আমি মুখে আনতে চাই না।’

সোমবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণ আজাদী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, বিএনপি দলটা হলো নালিশি দল। যারা সকাল বিকাল শুধু পায়ে ধরে। পায়ে ধরার দল হলো এইটা। আর ষড়যন্ত্র করে। মিথ্যা, ষড়যন্ত্র আর নালিশ হলো তাদের মূল কাজ। জনগণের কাছে তারা যায় না। তারা পল্টন ও নয়াপল্টন দুই জায়গায় বসে একই বক্তব্য দিতে থাকে। বলতে থাকে আওয়ামী লীগেকে ধ্বংস করতে হবে। এছাড়া আর কোন কথা তারা বলে না।

তিনি বলেন, আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখনই জিয়াউর রহমানরা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ভিতরে ভিতরে কাজ করতে ছিলেন। তারা পাকিস্তানের এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধে ঘাপটি মারা অবস্থায় ছিলেন। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে জিয়াউর রহমানরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার ষড়যন্ত্র করে। এরপরে জাতির পিতাকে হত্যা করা হয়। এ হত্যার মধ্যে দিয়ে, জিয়াউর রহমান তার হাতকে রক্তে রঞ্জিত করেছেন। এরপরও যখন তারা দেখলো তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না, তখন তারা জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করে। ষড়যন্ত্রের মধ্য দিয়ে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার সাথে সরাসরি জিয়াউর রহমান জড়িত।

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, খালেদা জিয়া ও তার কুলাঙ্গার পুত্র তারেক রহমান শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। দেশের মানুষের দোয়ায় স্বয়ং আল্লাহ সেদিন শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন। কিন্তু আইভি আপাসহ ২২ জনকে সেদিন তারা হত্যা করেছে। জিয়া পরিবার হল খুনির পরিবার। সন্ত্রাসীর পরিবার। তাদের হাতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা আইভি আপাসহ অনেকের রক্তে রঞ্জিত। এরা যদি রাজনীতি থাকে তাহলে দেশকে আবার পিছনে নিয়ে যাবে। জিয়া পরিবারকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। তাহলে দেশে গুম, খুন, হত্যা রাজনীতি বন্ধ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ