বিএনপির অনশনে মার খেয়ে আহত ৩ জামায়াত কর্মী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির অনশনে মার খেয়ে আহত ৩ জামায়াত কর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশনে বসছে বিএনপি। এতে অন্যতম শরিক জামায়াতের নেতাকর্মীরাও সংহতি জানাতে এসেছেন। কিন্তু দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলকে পৌঁছে দিতে এসে মারধরের শিকার হয়েছেন। আহত হয়েছেন তিন জামায়াত নেতা। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

শনিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচিতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির অনশনে যোগ দিতে নূরুল ইসলাম বুলবুলকে অনশন মঞ্চের দিকে গেলে বুলবুলকে ফুটপাতে চেয়ারে বসতে বলা হয়। এসময় যুব দলের কয়েকজন নেতা বুলবুলের উপর চড়াও হন এতে অন্য জামায়াত নেতারা আহত হন।

তবে হামলার পর বিএনপির নেতাদের সঙ্গে অনশনে রয়েছেন নূরুল ইসলাম বুলবুল।

এদিকে কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।

কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। বিএনপি’র মিত্রদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এমপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ উপস্থিত রয়েছেন।

প্রতীকী এই অনশনে সভাপতিত্ব করছেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। অনশনের কারণে পল্টন থেকে যানবাহন প্রেসক্লাবের দিকে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নেতাকর্মীরা মূল সড়কে অবস্থান নিয়ে তারা সরকারের সমালোচনা করে স্লোগান দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ