বিএনপির আজকের সমাবেশে নেতাকর্মীর ঢল (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ১:২২ অপরাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ার প্রতিবাদে কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন।

এর আগে বুধবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর বিএনপির উভয় অংশের নেতারা নয়াপল্টনে সমাবেশস্থল পরিদর্শন করেন। এরই মধ্যে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে।

এরই মধ্যে সমাবেশের জন্য নয়াপল্টন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বক্তব্য দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

জনতার আওয়াজ/আ আ