বিএনপির একদফা নিয়ে শাহরিয়ার আলমের টুইট - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির একদফা নিয়ে শাহরিয়ার আলমের টুইট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

 

বিএনপির একদফা দাবি সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার এক টুইট বার্তায় শাহরিয়ার আলম এ মন্তব্য করেন। 

শাহরিয়ার আল বলেন, ‘আমরা তা হতে দেবো না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করবো না। সংবিধান পরিপন্থী যে কোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।’

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি ‘ঘোলাপানিতে মাছ শিকারের’ পরিকল্পনা করছে।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ‘একদফা’ আন্দোলনের ঘোষণা দেবে। তারা দাবি করে আসছেন যেন আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ