বিএনপির কর্মসূচির পরিবর্তন ১৮ ডিসেম্বর পরিবর্তে ১৯ ডিসেম্বর হরতাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংবাদ সম্মেলন
কর্মসূচি পরিবর্তন –
কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমের ঘনিষ্ঠজন, শুভানুধ্যায়ীদের ও কুয়েতবাসীকে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মরহুম শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তাঁর সম্মানার্থে বিএনপির আগামীকাল ১৮ ডিসেম্বর সোমবারের ঘোষিত হরতাল প্রত্যাহার করে আগামী পরশুদিন ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
*সারাদেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা, মামলা ও
গ্রেফতারের বিবরণ-
*ঢাকা কলেজ ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাসান আল-মামুনের রাজবাড়ী জেলাস্থ নিজ বাড়িতে গতরাত ১:১৫ মিনিটের সময় ৮/১০ জন আওয়ামী সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে জোরপূর্বক ঘরের ভেতর প্রবেশ করে হাসান আল-মামুনের স্ত্রী এবং মায়ের মাথায় গুলি করে চলে যায়। বর্তমানে হাসান আল-মামুনের স্ত্রী এবং মা আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
গ্রেফতার
*গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য সচিব কাউন্সিলর আজমল হোসেন ভূঁইয়াকে রেলওয়ের মিথ্যা মামলায় গ্রেফতার করে পুলিশ।
*কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন) কে গতরাত ৩ ঘটিকার সময় গ্রেফতার করে র্যাব।
*ঝালকাঠি জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম জামালকে আজ সকালে গ্রেফতার করে র্যাব।
*বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান, গাবতলী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান পিন্টু, নাড়–য়ামালা ইউনিয়ন যুবদলের সদস্য সাগর হোসেন, বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও কাহালু উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
*এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের
মোট গ্রেফতার : ৮০ জনের অধীক নেতাকর্মী।
মোট মামলা : ৪ টি
মোট আসামী : ৩৯৬ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)
মোট আহত : ১০ জনের অধীক নেতাকর্মী।
*এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ নির্বাচনী একতরফা তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত-
মোট গ্রেফতার : ৯৮২০ জনের অধীক নেতাকর্মী।
মোট মামলা : ৩৫৬ টি
মোট আসামী : ৩৯৩৫৫ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)
মোট আহত : ১৪৩২ জনের অধীক নেতাকর্মী।
মোট মৃত্যু : ০৯ জন
*২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪/৫ দিন পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত মোট
গ্রেফতার : ২১৮৩৫ জনের অধীন নেতাকর্মী
মোট মামলা : ৬২৫ টির অধিক
মোট আহত : ৬২৫৮ জনের অধিক নেতাকর্মী
মৃত্যু : ২২ জন (সাংবাদিক ১ জন)
*গত ২৮ ও ২৯ জুলাই ২০২৩ তারিখ হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী
মোট গ্রেফতার : ২৪৮১৬ জন
মোট মামলা : ১০২৭ টির অধিক
মোট আসামী : ৯২০৩৩ জন
মোট আহত : ৯০৬৯ জনের অধীক নেতাকর্মী
মোট মৃত্যু : ২২ জন (সাংবাদিক ০১ জন)
*মিথ্যা মামলায় সাজা : মোট ৭২ টি মামলায়ঃ ৯ জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রায় ১১৪১ জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

জনতার আওয়াজ/আ আ