বিএনপির কাছে ভোটের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ : ছাত্রলীগ সভাপতি সাদ্দাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কাছে ভোটের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ : ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

 

বিএনপি-জামায়াতের কাছে বাংলাদেশের মানুষের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ; সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি-জামায়াতের গর্ব চুরমার করে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সাদ্দাম।

লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করে জেলা ছাত্রলীগ।

এ সময় সাদ্দাম আরও বলেন, আগামী দিনে বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য, অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে ছাত্রলীগ। ছাত্রসমাজের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বিএনপির রাজনৈতিক পরাজয় নিশ্চিত করা হবে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, সাবেক এমপি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ