বিএনপির কাছে সব ধর্মই নিরাপদ : অ্যাডভোকেট সালাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কাছে সব ধর্মই নিরাপদ : অ্যাডভোকেট সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আর বিএনপির কাছে সব ধর্মই নিরাপদ। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তি অতীতের মতো ষড়যন্ত্র করলে বিএনপি নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রতিহত করবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার টংগিবাড়ি উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও টংগিবাড়ি উপজেলার ৫২টি দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদান প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

টংগিবাড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খান মনিরুল মনি পল্টন, সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, উপজেলা বিএনপির সহসভাপতি ভিপি আব্দুল হাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, ধর্মীয় আচার পালনের অধিকার সকল ধর্মেরই সমান। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ধর্মীয় বিভাজন সৃষ্টি করার জন্য তার শাসনামলে অনেক অপকর্ম করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশি-বিদেশি বিশেষ মহলকে খুশি করার জন্য রাতের আঁধারে হিন্দুদের পূজা মন্ডপের প্রতিমা ভাঙচুর করেছিল। যা ছিল ধর্মীয় নীতি নৈতিকতা বহির্ভূত।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বলছি- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দুর্গাপূজা চলাকালীন সময়ে সর্বত্র নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য আপনাদের পাশে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ