বিএনপির কারাবন্দি নেতা খোকনের পরিবারের খোঁজ নিলেন মহানগরীর নেতারা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কারাবন্দি নেতা খোকনের পরিবারের খোঁজ নিলেন মহানগরীর নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২০, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২০, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দীর্ঘদিন কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিবারের খোঁজ নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে খোকনের ঢাকার বাসায় যান নেতারা।

এ সময় বিএনপির নেতারা তার সহধর্মিণী ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানার সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেনা আলাউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা, সদস্য ফারুক-উল- ইসলাম, মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা চৌধুরী বীথি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ