বিএনপির কারামুক্ত নেতা আলালের বাসায় গয়েশ্বর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কারামুক্ত নেতা আলালের বাসায় গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব সদ্য কারামুক্ত অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার বনানীর বাসায় দেখতে যান গয়েশ্বর।

এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। এ ছাড়া আলালকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।

দীর্ঘ ৩ মাস ২৩ দিন পর গত বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।

কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির এ নেতা। তিনি বর্তমানে ল্যাব এইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে রক্তেরসহ বিভিন্ন ধরনের পরীক্ষা করিয়েছেন। রিপোর্ট পেলে পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ