বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের জেলা, মহানগরে সফর অব্যাহত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের জেলা, মহানগরে সফর অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

 

গত ০২ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হওয়া গণআন্দোলনের ১০ দফা দাবী এবং রাষ্ট্রকাঠামো রূপরেখার বিষয়ে কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে দেশব্যাপী জেলা ও মহানগরে বিশ্লেষণ এবং ব্যাখ্যামূলক আলোচনা সভা অব্যাহত রয়েছে। চলবে ১০ জানুয়ারী ২০২৩ পর্যন্ত। দেশব্যাপী ৭১টি জেলা ও মহানগরে এই কর্মসূচি চলছে। বিগত ২৪ ডিসেম্বর ১১টি জেলা ও মহানগরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকছেন জেলা/মহানগরের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, সাবেক এমপি, জেলা নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর ইউনিটের ৫ জন শীর্ষ নেতা, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলার ৫ জন এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।
সভায় সমূহে দলের শীর্ষ নেতৃবৃন্দ গণআন্দোলনের ১০ দফা দাবী ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার বিষেয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ব্রিফ করছেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন ও মতামত, সুপারিশ গ্রহণ করছেন। একই সাথে নেতৃবৃন্দ ১১ জানুয়ারি ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবীতে বিভাগীয় সদরে অনুষ্ঠিতব্য গণআন্দোলন কর্মসূচি সফল করার জন্য দিকনির্দেশনা প্রদান করছেন।
আজ ০৭ জানুয়ারি ২০২৩ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কর্মসূচিতে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সিলেট জেলা ও মহানগরে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, কক্সবাজার জেলায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাগেরহাট জেলায় ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, চাঁদপুর জেলায় ভাইস চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, চুয়াডাঙ্গা জেলায় চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন ফারুক, নেত্রকোণা জেলায় চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য এড. ফজলুর রহমান, জয়পুরহাট জেলায় চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলায় যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, ভোলা জেলায় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন যোগ দিচ্ছেন।
আগামীকাল ০৮ জানুয়ারি ২০২৩ কুমিল্লা মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় বিএনপি’র জাতীয় কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলায় ভাইস চেয়ারম্যান এড. আহমদ আযম খান, লক্ষীপুর জেলা চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, মাদারীপুর জেলায় চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: শাহজাদা মিয়া, লালমনিরহাট জেলায় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাজীপুর জেলায় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, রাঙ্গামাটি জেলায় সাংগঠনিক সম্পাদক মাহবেবুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আগামী ০৯ জানুয়ারি ২০২৩ রাজশাহী জেলা ও মহানগর কর্মসূচিতে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলার কর্মসূচিতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ঝালকাঠি জেলায় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, মাগুড়া জেলায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জ জেলায় চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, পটুয়াখালী জেলায় যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মুন্সিগঞ্জ জেলায় যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পিরোজপুর জেলায় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল, গাইবান্ধা জেলায় যুগ্ম মহাসচিব হারুন অর-রশিদ, শরীয়তপুর জেলায় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং নারায়ণগঞ্জ মহানগরে বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আগামী ১০ জানুয়ারি ২০২৩ চাঁপাইনবাবগঞ্জ জেলার কর্মসূচিতে চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, বান্দরবান জেলায় চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন ফারুক এবং পঞ্চগড় জেলায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ