বিএনপির গণঅনশন কর্মসূচি শনিবার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামীকাল শনিবার গণঅনশন করবে দলটির নেতাকর্মীরা। এদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ গণঅনশন কর্মসূচি পালিত হবে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।
এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণঅনশনে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ