বিএনপির গণমিছিলে পেশাজীবীদের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রাজধানীতে বিএনপির গণমিছিলে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে একাধিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগদান করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) কাদের গণি চৌধুরী, ইউনিভাসির্টি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. কামরুল আহসান, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুইয়া, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. আব্দুস সালাম, ডা. শহীদুল আলম, ডা. সিরাজুল ইসলাম, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. রফিকুল কবির লাবু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স- এ্যাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, আলমগীর হাছিন আহমেদ, আশরাফ উদ্দিন বকুল, মো. মোস্তাফা-ই জামান সেলিম, আসাদুজ্জামান চুন্নু, মাহবুব আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. শহীদুল ইসলাম, কৃষিবিদ অধ্যাপক ড. গোলাম হাফিজ কেনেডি প্রমুখ নেতারা।
সহযোগী সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
পদযাত্রার পর সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ সহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ