বিএনপির গণমিছিলে যোগ দিতে দয়াগঞ্জে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত গণমিছিলে অংশ নিতে রাজধানীর দয়াগঞ্জে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। আজ শুক্রবার জুম্মার নামাজের পর থেকে নগরীর নির্ধারিত ২টি স্পটে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দয়াগঞ্জ থেকে শুরু হবে গণমিছিল। বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আগেভাগে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণমিছিলে যোগ দিচ্ছেন।
দক্ষিণে গণমিছিল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন। গণমিছিলটি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামে পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
জনতার আওয়াজ/আ আ