বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হলেন রকিবুল ইসলাম বকুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ

ফকির শহিদুল ইসলাম,
খুলনা খুলনা মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুলকে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনোনিত করা হয়েছে। তাকে কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ