বিএনপির তারুণ্যের সমাবেশে ফ্রি চিকিৎসা দিচ্ছে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২৮, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২৮, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে ঢাকা-সিলেট-ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে আয়োজন করা হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই সমাবেশে নেতাকর্মীদেরকে ফ্রি চিকিৎসার আয়োজন করেছে বিভিন্ন বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ মঞ্চের বিপরীত পাশে এই ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
এসময় বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আজকের সমাবেশে হাজার হাজার সমাগম হয়েছে। অতিরিক্ত গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য আমরা মানুষকে সেবা দেয়ার জন্য এই ক্যাম্প করেছি।
তারা আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করেছি।
জনতার আওয়াজ/আ আ