বিএনপির দফা আন্দোলন সবই ভুয়া : কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির দফা আন্দোলন সবই ভুয়া : কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে মধু অন্তরে বিষ। বিএনপির দফা আন্দোলন সবই ভুয়া। তাদের নেতাদের দুজনই দণ্ডিত, নেতৃত্ব কে দেবে কেউ জানেনা। বিএনপির তিনটি গুণ সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে তাই তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেয়া যাবে না।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে নগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে আগামীতে প্রধানমন্ত্রী হবার মতো শেখ হাসিনার বিকল্প কোন নেতা নেই। এদেশের জনগণও চায় না শেখ হাসিনা পদত্যাগ করুক সংসদ বিলুপ্তি কিংবা তত্ত্বাবধায়ক সরকার।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ৭৫ থেকে ২০০৪ পর্যন্ত বিএনপির নির্যাতন কেউ ভোলেনি। বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি আর শেখ হাসিনার নির্দেশ তাদের কোন নেতাকর্মীকে এরেস্ট করা যাবে না। যে বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছে তারাই বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কিছু হবে না। বিএনপি শাসনামলে মানবাধিকারের পতাকে ভূলন্ঠিত করেছে তারা।

সেতুমন্ত্রী বলেন, বিদ্যুতের জায়গায় যারা খাম্বা দিয়েছে তাদের মুখে বড় বড় কথা মানায় না এদের ভোট দিলে আবারো তারা দুর্নীতি আর লুটপাট করবে মুক্তি যুদ্ধের মূল্যবোধ গিলে এদেশকে পাকিস্তান বানাবে। শেখ হাসিনা মানুষের দুঃখ বুঝে তিনি যা ওয়াদা করে তা পালন করে, আর বিএনপির কথায় কাজে মিল নেই। এদেশের সকল উন্নয়ন অগ্রগতিতে অবদানই হলো শেখ হাসিনার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ