বিএনপির দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মহাসমাবেশ ও হরতালের পর এবার ৭২ ঘণ্টার কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ করবে দলটি।

রবিবার (২৯ অক্টোবর) বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কিছুক্ষণের মধ্যেই ঘোষণা আসছে।

সূত্রে বলা হয়, ‘দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি, ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষে আগামী ৩১ অক্টোবর এবং ১লা ও ২রা নভেম্বর দেশব্যাপী সর্বাত্নক অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ