বিএনপির নতুন কর্মসূচির সিদ্ধান্ত, ঘোষণা শিগগিরই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকার পতনের এক দফা দাবিতে আগামী শুক্রবার রাজধানীতে কালো পতাকা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। শিগগিরই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেবে দলটি।
সোমবার (২১ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শিগগিরই নতুন এই কর্মসূচির ঘোষণা আসছে জানিয়ে দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্দোলনের রোডম্যাপ ঠিক করছে বিএনপির হাইকমান্ড। আগামী মাসের প্রথম দিকে ঢাকায় অবস্থান ও ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার চিন্তা করছেন দলের শীর্ষ নেতারা।
দলীয় সূত্র বলছে, শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও সমমনারা।
এ ছাড়া দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে পৃথক কর্মসূচির কথাও ভাবছেন বিএনপির নেতারা।
জনতার আওয়াজ/আ আ