বিএনপির পরবর্তী বিভাগীয় গণ-সমাবেশ সফল করতে সংশ্লিষ্টদের নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির পরবর্তী বিভাগীয় গণ-সমাবেশ সফল করতে সংশ্লিষ্টদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ

 

বরিশাল বিভাগীয় গণ-সমাবেশ সফল করার জন্য বরিশাল বিভাগীয় গণতন্ত্রকামী, জনসাধারণ এবং বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বিএনপি। পাশাপাশি পরবর্তী বিভাগীয় গণ-সমাবেশগুলোকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বুধবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির স্থায়ী কমিটির সিন্ধান্তসমূহ জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

স্থায়ী কমিটির সভায়, সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছাত্র নেতা অমিত হাসান অনীককে আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়।

সিলেট বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব আ ফ ম কালামকে প্রকাশ্যে গাড়ী থেকে নামিয়ে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি সভা মনে করে এই ধরনের হত্যাকান্ড দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পরিচায়ক। সভা অবিলম্বে হত্যাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। সভায় নিহত আ ফ ম কামাল-এর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সভায় শত বাধা বিপত্তি উপেক্ষা করে বরিশাল বিভাগীয় গণ-সমাবেশকে সফল করার জন্য বরিশাল বিভাগীয় গণতন্ত্রকামী জনসাধারণ এবং বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। সভা মনে করে বরিশাল বিভাগের জনগণ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অভূতপূর্ব গণজাগরন সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা সমগ্র দেশের গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করেছে।

সভায় বরিশালের গণসমাবেশকে কেন্দ্র করে উক্ত বিভাগের বেশ কয়েকটি জেলায় হামলা ও মামলা দায়েরের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে গ্রেপ্তারকৃদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের আইনি সহায়তা প্রদানের জন্য জেলা আইনজীবি ফোরামকে অনুরোধ করা হয়।

সভায় পরবর্তী বিভাগীয় গণ-সমাবেশ গুলোকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ